আজ থেকে ৭ দিন লকডাউন পাহাড়ে । আবারও পাহাড়ে লক ডাউন



নিজস্ব প্রতিনিধি : পাহাড়ে আবারও লকডাউন ! সাপ্তাহিক লকডাউনে শনিবার দিনভর ভালো সাড়া পাওয়া গেল উত্তরবঙ্গে। আগামী বুধবার ফের একদফা লকডাউন হবে রাজ্যে। কিন্তু করোনায সংক্রমণের কথা মাথায় রেখে আজ, রবিবার থেকে পাহাড়েও শুরু হচ্ছে ৭ দিনের লকডাউন। দার্জিলিং জেলার দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুরসভা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের। এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৬২১, মৃত্যু হয়েছে ১৫ জনের। ওই তিন পুর এলাকায় বাজার, অফিস সব বন্ধ থাকবে।


ফিজা সিদ্দিকী