নিজস্ব সংবাদদাতা : একই ব্যক্তি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ায় কপালে ভাঁজ পড়ল স্বাস্থ্য দফতরের। একবার যদি কেউ করোনায় আক্রান্ত হন তিনি সুস্থ হয়ে গেলে তাঁর আর করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা থাকে না। এমনটাই এতদিন জানাচ্ছিলেন বিশেষজ্ঞমহল। কিন্তু সম্প্রতি জলপাইগুড়ির এক বাসিন্দা দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আর এই ঘটনা সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।
- ফিজা
