করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ফের স্কুল, কলেজ খােলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভাবা হয়েছে যে পুজোর আগে যদি একমাস ক্লাস করানো যায় তার ব্যাপারে। সেক্ষেত্রে অল্টারনেটিভ দিনে ক্লাস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করােনা পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকেই তালা ঝুলছে রাজ্যের স্কুল , কলেজ সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতিদিন দেশের অন্য রাজ্যের পাশাপাশি সংক্রমণের সংখ্যা বাড়ছে এই বাংলাতেও। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই পরিস্থিতিতে এখনই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খােলার কোনও প্রশ্নই নেই। এও জানিয়েছেন যে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে পরিস্থিতির উন্নতি হলে ৩১ অগাস্টের মধ্যে ফের বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সময়ের পরিস্থিতি পর্যালােচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে স্কুল, কলেজ খােলা হবে কী না তা নিয়ে, জানিয়েছেন তিনি।
সোমনাথ গোস্বামী
সোমনাথ গোস্বামী
