দেশে ফের বাড়লো সংক্রমণ । সুস্থ ৮ লক্ষেরও বেশি

 দেশে ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪৯,০০০-এরও বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৪৯,৩১০ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭৪০ জনের।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৮৭,৯৪৫। তার মধ্যে সুস্থ হয়েছেন ৮,১৭,২০৮ জন। মৃত্যু হয়েছে ৩০,৬০১। অর্থাৎ, দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,৪০,১৩৫।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত ৩,৪৭,৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।
 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫১,৭৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১,৬৫৬ জন। মৃত্যু হয়েছে ১,২৫৫ জনের। সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮,৮৪৬ জন।