101 বছর বয়স শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অমলাশঙ্কর


কলকাতা : দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন তিনি ।। গান স্যালুট দিয়ে তাকে শেষ শ্রদ্ধা।। কেওড়াতলা মহাশ্মশাননে শেষকৃত্য সম্পন্ন করা হবে।।

27 শে জুন, 1919 অবিভক্ত ভারতের যশোরে জন্মগ্রহণ করেন তিনি।। 1931 সালে উদয়শংকরের ডান্স ট্রুপের সাথে যুক্ত হন।। 1942 সালে উদয়শংকরের সাথে তার বিবাহ হয়।। 1948 সালে উদয়শংকর পরিচালিত "কল্পনা" ছবিতে তিনি অভিনয় করেন।। 2012 সালে কান চলচ্চিত্র উৎসবে তার "কল্পনা" ছবিটি প্রদর্শিত হয়।। 2011 সালে 'বঙ্গবিভূষন' সম্মানে ভূষিত হন।। মুখ্যমন্ত্রী শোকবার্তা প্রকাশ করেছেন এবং  পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।। আরও, অনেক বিশিষ্ট জনেরাও সমবেদনা প্রকাশ করেছেন তার  পরিবারের প্রতি।

- সৌভিক পাল