নিজস্ব সংবাদদাতা : কলকাতা বিশ্ববিদ্যালয় কাল তার অন্তর্গত প্রতিটি কলেজকে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের সেমিস্টার ব্যবস্থায় ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।। এবছর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করা হবে এও জানানো হয়েছে।। ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে কোনো ছাত্র-ছাত্রী কলেজে আসতে পারবেন না।। এ বছর 10ই আগস্ট থেকে অনলাইনে কলেজের অ্যাডমিশন পোর্টালে আবেদন করা যাবে।। মেধা তালিকা প্রকাশের প্রক্রিয়া 28শে আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে।। 1লা সেপ্টেম্বর থেকে ভর্তি নেওয়া শুরু হবে।। 22শে সেপ্টেম্বরের মধ্যে কলেজগুলিকে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।। ছাত্র ছাত্রী দের কলেজে ভর্তির প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ।।
- সৌভিক পাল
