দুই বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস আজ থেকে । রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস জানাল আবহাওয়া দপ্তর


নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ রবিবার থেকে উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সক্রিয় মৌসুমী বায়ু দক্ষিণে সরে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে । বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চলের জেলাগুলিতে মেঘলা আকাশ। এর প্রভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে জেলাগুলিতে । অন্যদিকে , আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে । কেরল উপকূলের লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় । এর প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন থেকে চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহওয়া দপ্তর সুত্রে আরো জানা যায় যে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও (বীরভূম , মুর্শিদাবাদ , পশ্চিম বর্ধমান পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুরে) হতে চলেছে।

এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে । দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি। জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। কোচবিহার , জলপাইগুড়িতে রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   সোমনাথ গোস্বামী