আবাসনে আগুন, প্রাণ বাঁচাতে ভাইকে নিয়ে ঝাঁপ দাদার


সংবাদ সংস্থা : আবাসনে আগুনবিভ্রাট! বাড়িতে তালাবন্দি অবস্থায় দুই খুদে ! অবশেষে প্রাণে বাঁচতে তিন তলা থেকে ঝাঁপ দিল দুই ভাই, একজন সবে ৩ অন্যজন ১০। প্রতিবেশীরা ততক্ষণ জড়ো হয়ে গেছেন। সকলে মিলে ধরে নিলেন দুই ভাইকে! এই ঘটনাটি ফ্রান্সের গ্রেনোবল শহরের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই দুই ভাইয়ের সাহসকে কুর্নিশ জানিয়েছেন সবাই! স্থানীয় সূত্রে খবর, দুই ছেলেকে ফ্ল্যাটে বন্ধ করে বাইরে বেরিয়েছিলেন বাবা-মা! কোনও চাবিও ছিলোনা কারও কাছে! বাবা-মায়ের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা!