আই. পি. এল এবার দুবাইতে

নিজস্ব সংবাদদাতা : ভিভো আই পি এল যেটা এবছর 29শে মার্চ থেকে 24শে মে অবধি হওয়ার কথা ছিল, তা কোভিড সমস্যার জন্য রদ করা হয়।। কিন্তু, বর্তমানে কমিটির সিদ্ধান্তে এবছরের আই পি এল স্থানান্তরিত করা হলো ইউনাইটেড আরব এমিরেটস্ এ।। এবছর আই পি এল শুরু হবে 19শে সেপ্টেম্বর চলবে 8ই নভেম্বর 2020 পর্যন্ত।। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস্।। 8ই নভেম্বর এ বছরের আই পি এল অনুষ্ঠিত হবে।।


বি সি সি আই এর সিদ্ধান্তে এবছর মোট 60টি আই পি এল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা 7.30 টা থেকে ম্যাচ শুরু করা হবে।।  বাকি ক্রীড়াসূচি'ও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।। প্রতি বারের মতন এবছরও আই পি এল উৎসবে মেতে উঠবে সবাই।।


- সৌভিক পাল