অবশেষে ভারতের হাতে আসছে রাফাল । শত্রু দেশকে টেক্কা আকাশপথে দিতে প্রস্তুত এবার ভারতও

চিত্র সৌজন্য : টুইটার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতিক্ষীত রাফাল যুদ্ধ বিমান অবশেষে সোমবার ফ্রান্স ছেড়ে আকাশপথে পাড়ি জমাল ভারতবর্ষের উদ্দেশ্যে।প্রথম ব্যাচের ৫ টি জেট আগামী বুধবার ভারতবর্ষের মাটি স্পর্শ করবে।মোট ৭০০০ কিমি পথ অতক্রম করবে এই বিধ্বংসী বিমান 'এয়ার-টু-এয়ার রিফিউলিং' পদ্ধতিতে।মাঝপথে একবারই স্থলভাগ স্পর্শ করবে ইউনাইটেড আরব এমিরেট্‌স এ।ভারতে পৌঁছানোর পর অফিশিয়ালি ভারতীয় বায়ুসেনাতে এই বিমানগুলি যোগ দেবে আম্বালা বায়ুসেনা ঘাঁটি,হরিয়ানা তে।প্রসঙ্গত,২০১৬ সালে ভারত সরকার ৩৬ টি রাফাল এয়ারক্রাফ্টের চুক্তি স্বাক্ষর করে ফ্রান্সের সাথে ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে।এই বিমানের ধ্বংসাত্মক ক্ষমতা এবং ডিজাইনের তারিফ করে 'বোথ বিউট এন্ড বিস্ট' আখ্যা দেওয়া হয়েছে।

রাকেশ ব্যানার্জী