নিজস্ব সংবাদদাতা : সারা দেশে যখন দৈনিক গড়ে প্রায় ৫০ হাজার মানুষ করোনা সংক্রামিত হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে করোনা থেকে সুস্থতার গ্রাফ উর্ধ্বমুখী। চলতি লকডাউনের সিদ্ধান্ত কতখানি ফলপ্রসূ হয়, তা বুঝতে আরও খানিকটা সময় লাগবে বলেই মত বিশেষজ্ঞদের। বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় ভাইরাসমুক্ত হয়েছেন ২,০৯৭ জন। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭,৭৫১ জন। আগের তুলনায় অনেকটাই বেড়ে সুস্থতার হার এখন ৬৪.২৯ শতাংশ।
ফিজা সিদ্দিকী
ফিজা সিদ্দিকী
