নিজস্ব প্রতিবেদক : করােনা সংক্রমণ ঠেকাতে রাজ্যের বেশ কয়েকটি জেলার পুর এলাকা এবং গ্রামপঞ্চায়েত এলাকাগুলিতে চলছে টানা লকডাউন। আশঙ্কা করা হচ্ছে, কোথাও কোথাও গােষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে। তাই গােষ্ঠী সংক্রমণ আটকাতে বিভিন্ন এলাকার নির্দিষ্ট অংশে কোথাও ৭ দিন , কোথাও ৫ দিন , কোথাও আবার ২ দিন লকডাউন চলছে । বৃহস্পতিবার ও শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন চলেছে । আগামী বুধবার আবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন চলবে। পাশাপাশি এলাকাভিত্তিক সম্পূর্ণ লকডাউনও চালু হয়েছে।করোনা সংক্রমণ কোথাও বেশি বা কম। সংক্রামিত এলাকা গুলি কে চিহ্নিত করে লকডাউন চালু হয়েছে। রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলোতে যেমন লকডাউন চলছে তেমনি তার পাশাপাশি এলাকাভিত্তিক লকডাউনও করা হয়েছে। ভিন অঞ্চল থেকে আসা মানুষের ভিড় এবং বাজারের জমায়েত ঠেকানোর জন্য এরকম উদ্যোগ।
কোথায় কতদিন চলবে লকডাউন তা নিম্নে তালিকাবদ্ধ :
দার্জিলিং , কার্শিয়াং , কালিম্পং , মিরিক : ১ আগস্ট , শনিবার পর্যন্ত।
কোচবিহার : ২ রা আগস্ট, সােমবার পর্যন্ত।
শিলিগুড়ি : ২৯ জুলাই , বুধবার পর্যন্ত।
জলপাইগুড়ি : ৩০ জুলাই , বৃহস্পতিবার পর্যন্ত।
বারাসত পুর এলাকা : ৩১ জুলাইই , শুক্রবার পর্যন্ত।
ব্যারাকপুর পুর এলাকা : ৩০ জুলাই , বৃহস্পতিবার পর্যন্ত।
উত্তর ব্যারাকপুর এলাকা : ৩০ জুলাই , বৃহস্পতিবার পর্যন্ত।
নৈহাটি পুর এলাকা : ৩০ জুলাই , বৃহস্পতিবার পর্যন্ত। বাঙুর অ্যাভিনিউ বি ব্লক : ৩১ জুলাই , শুক্রবার পর্যন্ত।
বর্ধমান , মেমারি , কালনা এবং কাটোয়া পুরসভা : ২৮ জুলাই , মঙ্গলবার পর্যন্ত।
বনগাঁ : ২ আগস্ট , রবিবার পর্যন্ত।
মাথাভাঙায় : ২৮ জুলাই থেকে অনির্দিষ্টকাল।
ইসলামপুরে : ৩১ জুলাই ( আংশিক )।
মধ্যমগ্রাম পুর এলাকায় : ৩১ জুলাই ( দুপুর ১ টার পর সব বন্ধ ) ।
বরানগর পুর এলাকায় : ৩১ জুলাই ( সকাল ১১ টার পর সব বন্ধ )।
বীরভূমের ৬ টি পুরসভা এলাকায় : ৩১ জুলাই ( দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত )।
পুরুলিয়া পুরসভা , আদ্রা শহরে : ২৯ জুলাই ( বিকেল ৪ টে থেকে রাত ১২ টা পর্যন্ত )।
বাঁকুড়া , বিষ্ণুপুর , সােনামুখীতে : ২৮ জুলাই ( বিকেল ৫ টা পর্যন্ত )
লকডাউন থাকছে।
সোমনাথ গোস্বামী
