দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

দ: দিনাজপুর : প্রতিদিনই প্রায় বেড়ে চলেছে দক্ষিণ দিনাজপুরের করোনা আক্রান্তের সংখ্যা । সরকারি ভাবে জানা যাচ্ছে এদিনের মোট ২৮ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০ জন। আক্রান্তদের মধ্যে এদিন ৮৫ জনের ছুটি হয়েছে। সবমিলিয়ে ৬৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । সাপ্তাহিক লক ডাউনের পরের দিনই যেভাবে জেলার বিভিন্ন বাজারে ভিড় বাড়তে দেখা গিয়েছিল তা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে ।