অসমের বন্যায় মৃত বেড়ে ১২৩ । বন্যা কবলিত উত্তর পূর্ব ভারতের ব্যাপক অংশ


নিজস্ব প্রতিবেদক : অসমের করোনা আবহের মধ্যেই ভয়ঙ্কর বন্যায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ১২৩ জন। তার মধ্যে ভূমিধসে মারা গিয়েছে ২৬ জন। বন্যার জেরে এই রাজ্যের ২৭ টি জেলা জলের নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬.৩৮ লক্ষ মানুষ। লাগাতার ভারি বৃষ্টির জেরে ব্রক্ষ্মপুত্র-সহ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মাটি আলগা হয়ে ধস নেমেছে বেশ কয়েকটি এলাকায়। ভেঙে গিয়েছে রাস্তা, ব্রিজ, কালভার্টও।


ফিজা সিদ্দিকী