কোচবিহার শহরে আরো ৭দিন লক ডাউন

কোচবিহার সংবাদ সংস্থা: কোচবিহারে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহ কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিল মহকুমা প্রশাসন। রবিবার থেকে এ বিষয়ে ইতিমধ্যেই মাইকিং করে প্রচার শুরু করা হয়েছে।
জেলাশাসক পবন কাদিয়ান জানান, ‘কোচবিহার শহর এলাকায় ২৮ তারিখ থেকে এক সপ্তাহ কঠোরভাবে লকডাউন থাকবে। ২৮ এবং ২৯ জুলাই সম্পূর্ণ লকডাউন। পরবর্তীতে একদিন অন্তর একদিন লকডাউন থাকবে।’
মহকুমা প্রশাসন সূত্রে খবর, সম্পূর্ণ লকডাউন ছাড়া অন্য দিনগুলিতে সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত সবজি ও গালামালের দোকান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এছাড়া অন্যান্য সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে। সব রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। টোটো, অটো বন্ধ থাকবে। প্রশাসন জেলাজুড়ে করোনা মোকাবিলায় কঠোর কর্মসূচি পালনে জোর দিচ্ছেন ।