'ছিছোড়ে' 'ধোনি'র রেকর্ড ছাড়াল 'দিল বেচারা', সুশান্ত সিং রাজপুত এর মরণোত্তর রিলিজ । Bong Sambad



নিজস্ব সংবাদদাতা : বলিউড তথা দেশের এখন সবচেয়ে জনপ্রিয় আলোচনার মধ্যে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। কিছুদিন আগে তার অস্বাভাবিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে বলিউডের স্বজনপোষণের ভিত। এই অবস্থায় গত ২৪ শে জুলাই মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। করোনা পরিস্থিতির কারণে হলে রিলিজ করানো সম্ভব হয়নি। স্টার সংস্থা তাদের নিজস্ব অনলাইন অ্যাপ 'ডিজনি হটস্টার' এ রিলিজ করেন সন্ধ্যা সাড়ে সাতটায়। মাত্র একদিনের মধ্যে ৯৫ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে যার লাভের পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকা। এই সিনেমায় তিনি একজন ক্যানসার আক্রান্ত এবং শেষদিকে দেখা যায় তিনি মারা যাচ্ছেন যাতে তার বর্তমান জীবনের সঙ্গে সাদৃশ্য রয়েছে। সুশান্ত- এর ভক্তরা খুব  আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং তারা চায় দোষীর শাস্তি হোক। এই নিয়ে সুশান্তের বাবা  আদালতে মামলা দায়ের করেছেন। এই ছবিতে তার সহভূমিকায় সঞ্জনা সাঙ্ঘী,স্বস্তিকা মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ রয়েছেন। ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান।

রিষভ মুখোপাধ্যায়