৩১শে আগস্ট পর্যন্ত রাজ্যে সপ্তাহে দু'দিন করে লকডাউন । Bong Sambad

চলতি সপ্তাহে বখরি ঈদের জন্য শনিবার হচ্ছে না লকডাউন। ২৯শে জুলাই বুধবারের পর ২রা আগস্ট থেকে ফের রাজ্যে লকডাউন শুরু।

২৯শে জুলাই বুধবার সারা রাজ্য জুড়ে চলবে লকডাউন। চলতি সপ্তাহে এই বুধবার ছাড়া আর রাজ্যে হচ্ছে না লকডাউন। পরবর্তী লকডাউন শুরু হবে ২ রা আগষ্ট রবিবার থেকে। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন নবান্ন থেকে। প্রতি সপ্তাহে দুদিন করে লকডাউন হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণ রুখতে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। সপ্তাহের প্রথম এবং শেষের দিকে লকডাউন করার কথা ছিল। কিন্তু এবার নতুন নিয়ম। এই সপ্তাহে বুধবারের পর শনিবার লকডাউন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল মানুষের কাছে। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন শনিবার বখরি ঈদের কারণে হচ্ছে না লকডাউন, তার ফলে রবিবার ২রা আগস্ট হবে লকডাউন। এই রকম ভাবেই রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস, গনেশ চতুর্দশী ও মহরম বিশেষ দিনগুলিতেও থাকছে কমপ্লিট লকডাউন। তাই যে দিনগুলি লকডাউন হচ্ছে তা হলো আগস্টের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৪ ও ৩১ তারিখ।

সোমনাথ গোস্বামী