করোনা ভ্যাকসিন ঠিক কবে আসতে পারে, জানাল WHO


বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন তৈরির  প্রাথমিক সাফল্যের পর সবার মধ্যেই একটা নতুন আশা তৈরি হয়েছে। তবে ঠিক কবে পাওয়া যাবে প্রতিষেধক?

এর উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত, মহামারি ধনী গরীব নির্বিশেষে সকলকে আক্রমণ করে ঠিক সেভাবেই এই প্রতিষেধকটিকে সুলভ এবং সক্ষম করার জন্য ধৈর্য ধরতে হবে। ২০২১ এর আগে কোনমতেই এর বাজারে আসার সম্ভাবনা নেই। যদিও ইতিমধ্যেই ভারতে তৈরি ভারত বায়োটেক সংস্থার কোভ্যাক্সিনের মানব শরীরে ট্রায়াল শুরু হয়েছে । দিল্লি এইমসে হতে চলেছে এই ট্রায়াল ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্বাস রেখে সাহস রাখছে বিশ্ববাসী, খুব তাড়াতাড়ি হয়ত আমরা ভ্যাকসিনের সুখবর পেতে চলেছি ।

- রিষভ মুখোপাধ্যায়