আজ দের সারা বাংলা জুড়ে কড়া সাপ্তাহিক লকডাউন । করোনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোমবার ভিডিও কনফারেন্স



নিজস্ব সংবাদদাতা : আজ দের সারা বাংলা জুড়ে কড়া সাপ্তাহিক লকডাউন । জরুরী পরিষেবা ও জরুরী প্রয়োজন ছাড়া রাজ্যের সর্বত্র লকডাউন । গত বুধবার সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে সারা রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল আজও পুলিশের কড়া হাতে লকডাউন নিয়ম মানতে বাধ্য করার দিকেই তাকিয়ে সর্বস্তরের মানুষ ।
করোনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তিনি। দেশে ক্রমশ করোনা সংক্রমণ বৃদ্ধি, পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা। স্বাস্থ্য-মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স ক্যাবিনেট সচিবের। বাংলা, বিহার, ওড়িশা-সহ ৯ রাজ্যের সচিবদের সঙ্গে বৈঠক।