বিশ্বব্যাপী মহামারী কোরনার জন্য গত ১৫ মার্চ থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কী না, তা নিয়ে সংশয় রয়েছে অভিভাবকদের ও ছাত্রছাত্রীদের মধ্যে। এরইমধ্যে স্কুল খােলার সময়কাল জানিয়ে দিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। কেন্দ্র সরকার 'আনলক ৩.০' তে স্কুল খােলার জন্য তাৎপর শুরু করেছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল রাজ্যগুলির সাথে স্কুল খােলার ব্যাপারে আলােচনা শুরু করেছে। তিনি জানান, করােনা পরিস্থিতিতে বর্তমান স্কুল বন্ধ রয়েছে তবে স্কুল খুলবে আগস্ট মাসে। সরকারের তরফ থেকে প্রথমে ভাবা হয়েছিল, জুলাই থেকে শতকরা 30 % ছাত্র ছাত্রী নিয়ে খুলবে স্কুল। প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা থাকবে বাড়িতে। প্রয়ােজন বােধ হলে দুটো ভাগে শুরু হবে ক্লাস। সরকারি স্কুল খােলার ব্যাপারে কোন কিছু সিদ্ধান্ত ঘােষণা করেনি। তবে ছাত্র - ছাত্রী, শিক্ষক - শিক্ষিকা, অভিভাবকরা সবাই স্কুল খােলার সময় জানার ব্যাপারে উদ্বিগ্ন হয়েছে। তাই কেন্দ্রর মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রাকেশ পক্রিয়াল ইন্টারভিউয়ে জানান যে আগস্ট মাসের পর স্কুল খুলবে। সম্ভবত ১৫ আগস্টের পর পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলাে চালু করতে হবে, বলে তিনি জানিয়েছেন।
সোমনাথ গোস্বামী
