দক্ষিণবঙ্গ : সোমবার ভয়াবহ বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের, আহত হয়েছেন আরও ৪ জন। বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
সরকারি সূত্র অনুসারে জানা গিয়েছে, বাজ পড়ে বাঁকুড়াতে ৫ জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানেও মৃত্যু হয়েছে ৫ জনের। হাওড়াতে মৃত্যু হয়েছে ১ জনের।
সূত্রের খবর, ৫ জনের মধ্যে বাঁকুড়ার ওন্দা ও বাঁকুড়া সদর পুলিশ স্টেশনের আওতায় এক মহিলা সহ দুই জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে যখন বাজ পড়ে, তখন তাঁরা মাঠে কাজ করছিল।
এছাড়া ওন্দাতেই অন্য দুজনের মৃত্যু হয়েছে ও অপরজনের মৃত্যু হয়েছে গঙ্গাজলঘাঁটিতে।
ফিজা সিদ্দিকী
